ঢাকা রেঞ্জে ফোনেই জিডি’র তথ্য সেবা

১০ ডিসেম্বর, ২০১৯ ১১:১৫  
মামলার নথি ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সাধারণ ডায়রি (জিডি) বিষয়ে জিডিকারীর মতামত গ্রহণের ব্যবস্থা চালু করেছে  ঢাকা রেঞ্জ পুলিশ। শুরুতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩ জেলার থানায় জিডি করলে ফোনে তারা মতামত নেওয়া হচ্ছে। একইসঙ্গে জিডির অগ্রগতির কথাও জানতে চাওয়া হচ্ছে।   ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন। রেঞ্জের অতিরিক্তি ডিআইজি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মূলতঃ হুমকি, জমি দখল ও নিখোঁজের জিডি যারা করেন তাদের কাছে ফোন করে জিডির পরবর্তী অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এদিকে গত আগষ্ট মাস থেকে ঢাকা রেঞ্জের সবগুলো থানায় দায়েরকৃত মামলার সক তথ্য কম্পিউটারাইজড করা হচ্ছে। ফলে কম্পিউটারে ব্লিক করেই এজাহার, জবানবন্দি, স্বীকারোক্তি, অভিযোগপত্র, জব্দ তালিকা, ঘটনস্থল পরিদর্শনের বিবরণ পাওয়া যাচ্ছে। এ জন্য এই রেঞ্জের ৯৬টি থানাকে একটি নেটওয়ার্কের অধীনে আনা হয়েছে।